কোরআন ও বিজ্ঞানের আলোকে “মানবদেহের বিভিন্ন উপাদানের রহস্য।”
পক্ষান্তরে জ্ঞানসমৃদ্ধ পূর্ণ ঈমান দীপ্ত মানুষ অবশ্যই নিজের শারীরিক গঠন এর বিকাশ এবং এর কার্য নৈপুণ্যতা নিয়ে গভীর গবেষণা করে থাকে তাই আল – কুরআন একনিষ্ঠ বিশ্বাসী জ্ঞানী এবং চিন্তাশীল লোকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছে, ‘একনিষ্ঠ বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে যেমন অসংখ্য প্রমাণ তেমনি তোমাদের নিজেদের মধ্যেও রয়েছে অনেক নির্দেশনা । তারপরেও কি তোমরা তা দেখবে না?’

